শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

নকল জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্পের কারখানায় অভিযান, গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানায় কাজ করার সময় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মিন্টু খান (৩৮) ও মুন্না ইসলাম (২১)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই কারখানায় অভিযান চালিয়ে স্ট্যাম্প তৈরির দুটি মেশিনসহ বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করে। উদ্ধারকৃত নকল স্ট্যাম্পের মধ্যে ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের রেভিনিউ স্ট্যাম্প রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তথ্যের সত্যতা পেয়েছি। এখানে দুটি বড় মেশিন ব্যবহার করে সরকারের রাজস্বখাতের নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প নকল করা হচ্ছিল। আমরা দুটি স্ট্যাম্প তৈরির মেশিনসহ কয়েক কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করেছি।

তিনি আরও বলেন, কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের সংখ্যা ও মূল্য নিরূপণ শেষে বিস্তারিত জানানো হবে। অভিযান এখনো চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit