বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার 

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : যেকোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আধিপত্যবাদ শক্তির বিভিন্ন শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ’

বিশেষ করে তরুণ প্রজন্মের যেসব সদস্য আছেন আপনারাই আাগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন, দেশকে গড়ে তুলবেন। এ দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদের আজ গ্রহণ করতে হবে। যাতে করে এ দেশকে আমরা গণতান্ত্রিক ও অর্থনৈতিক শক্ত ভিত্তির ওপর গড়ে তুলতে পারি।’তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি- আল্লাহর রহমত আমরা চাই।

আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেকোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর-শান্ত থাকতে হবে। আমারা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।’তিনি বলেন, ‘একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে ইনশাল্লাহ নিরাপদে ঘরে আবার ফিরে আসতে পারে।’

তারেক রহমান বলেন, ‘এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, ৫ কোটির মতো শিশু, ৪০ লাখের মতো প্রতিবন্ধী মানুষ রয়েছেন। কয়েক কোটি কৃষক-শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা রয়েছে এই রাষ্ট্রের কাছে। এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই- তাহলে আমরা এই লাখ-কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, ইনশাআল্লাহ।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit