সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

খুশি হয়ে দম্পতিকে চকলেট দিলেন আদালত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : জন্মের পর থেকে ১০ মাস যাবত সন্তানকে দেখতে দেয়া হচ্ছে না বাবা কাজী মহিউদ্দিনকে। এমন অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি তিনি রিট পিটিশন জারি করেন তিনি। বাবার অভিযোগের ভিত্তিতে এবং আদালতের নির্দেশে ১০মাসের সন্তানকে নিয়ে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে হাজির হন মা সাদিয়া সুলতানা।

পরে আদালতের আদেশে তাদের একটি কক্ষে কথা বলার সুযোগ দেয়া হয়। সেখানে বাবা-মা নিজের মধ্যে কথা বলে পরে আদালতকে জানান, তাদের মধ্যকার ইগোস্টিক সমস্যার কারণে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে কথা বলে তারা এটি সমাধানের চেষ্টা করবে। এবং এ সময়ের মধ্যে কাজী মহিউদ্দিন তার সন্তানকেও দেখতে দেয়া হবে।

এ সময় বাবা-মা দুজনেরই সংসার জোড়া লাগানোর বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে হাইকোর্ট অনেক খুশি হয়ে তাদের দুজনকে চকলেট দেন। ছয় মাস পরে তাদের অবস্থা সম্পর্কে আদালতকে জানাতে বলেছেন হাইকোর্ট। এ সময় আদালতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সপ্তাহে দুই থেকে তিন দিন সন্তানকে তার মায়ের বাসায় গিয়ে দেখার জন্যে বলেন আদালত। সেই সঙ্গে বাচ্চার কথা বিবেচনা করে নিজেদের সম্পর্ক পুনরুদ্ধারের পরামর্শও দেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit