রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র? মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে কাঠ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ: ক্যাডার ১৩২০, নন-ক্যাডার ২০১ জন দ্বিতীয় দফায় ইরানে হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অপূর্ব যখন ইউএনও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের গল্পের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সম্প্রতি ‘ইউএনও স্যার’ নামে একটি ওয়েবফিল্মে কাজ করেছেন তিনি। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা জানিয়েছেন, ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, সেটাই দেখা যাবে ফিল্মটিতে। এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, দারুন একটি গল্প। যেখানে দেশপ্রেম আছে, মানুষের সেবা কীভাবে করা যায় সেটা আছে। খুব ভালো লেগেছে কাজটি করে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নির্মাতা বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।

শিল্পী কলাকুশলী সহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিল কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’ এতে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ অনেকে। আগামী ২৪ ফেব্র“য়ারি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে দেখা যাবে এ সিনেমাটি।

 

কিউএনবি/অনিমা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit