সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
 হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ

তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় রাফাবাসী: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন ফিলিস্তিনের গাজার দক্ষিণের শহর রাফার বাসিন্দারা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলছে, ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি।

রাফায় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে ওসিএইচএ বলেছে, রাফায় অবিলম্বে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া উচিত। এখানের মানুষের খদ্যের প্রয়োজন। কারণ রাফাবাসী প্রতিনিয়ত আতঙ্ক এবং তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। তাদের শারীরিক এবং মানিসিক অবস্থার চরম অবনতি হয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক্ষেত্রে মিশর সীমান্ত রাফায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

যেহেতু পুরো গাজায় খাদ্য সরবরাহের প্রধান রুট হচ্ছে রাফা তাই সেখানে অবরোধ মানে পুরো গাজা অঞ্চলে খাবারের সংকট তৈরি হওয়া। এক্ষেত্রে খাদ্য সরাবরাহ ট্রাকগুলোকে অবাধে চলাচলের সুযোগ দেয়া উচিত বলে মনে করে জাতিসংঘের ওই মানবাধিকার সংস্থা। রাফায় এমন তীব্র সংকটের মধ্যেও আশদোদ বন্দরে আটার একটি বড় চালান আটকে দিয়েছে তেল আবিব। এতে খাদ্য সংকট আরও তীব্র হচ্ছে। 

অন্যদিকে গাজার বড় চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে অবরোধের ফলে বিদ্যুৎ এবং জ্বালানি সংকটে নিবিড় পরিচর্যা কেন্দ্রের বেশ কয়েকজন রোগীর মৃত্যুর হয়েছে বলে জানা গেছে। এছাড়া সেখানে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit