বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শেষ হয়েছে তিনদিন ব্যাপি নজরুল বর্ষের অনুষ্ঠান। রবিবার (০৫ জুলাই) সন্ধ্যায় আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, নজরুল সংগীত, নৃত্য, সম্মাননা প্রদানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শ তুলে ধরা। তিন দিনের কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। রচনা, আবৃত্তি, নজরুলসংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা জাতীয় কবির সাহিত্য, দর্শন ও জীবনবোধ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্য, ন্যায়, মানবিকতা ও অসাম্প্রদায়িকতার যে বার্তা নজরুল তাঁর সাহিত্য ও জীবনদর্শনের মাধ্যমে তুলে ধরেছেন, তা আজও সমান প্রাসঙ্গিক। বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গঠনে তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন।

প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্ত্তী, সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীরেশ পত্রনবীশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহুরুল হক সহ আরো অনেকেই। এছাড়া বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির প্রতীক। ওনার সাধারণ জীবন যাবন প্রমাণ করে উনি অসাধারণ এর সাধারণ। উনার জীবনী থেকে আমাদের অনেক শিক্ষার আছে। বিদ্রোহী কবি নজরুলকে বিশ^ব্যাপী আরও সুপরিচিত করতে ‘নজরুল বর্ষ’ উদযাপন দারুণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে, সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখায়, আবৃত্তি শিক্ষক বীরেশ্বর চক্রবত্তী, সঙ্গীতে সুলোচনা সাংমা ও সপ্না পত্রনবীশ, নাট্যকলায় আদিবাসী শিল্পী অপুর্ব ঘাগ্রা এবং বাউল গানে জাহেদ আলী মংলাকে ‘‘নজরুল সম্মানন’’ এবং নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেষ্ট বিতরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit