বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেএকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচজন সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার দুপুরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করা হয়েছে।

ওই ঘটনায় দুজনকে আটক করা হয়। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকৃতরা হলেন উপজেলার মাসকান্দা গ্রামের আবদুল আউয়াল (৫৫) ও চারিয়া-মাসকান্দা গ্রামের মৃত তারা মিয়ার ছেলে আলী আকবর (২৮)। আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) হায়দার আলী (রানা), সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকিব, কনস্টেবল আমিনুল ইসলাম, খোকন ও রনজিৎ সিংহ।

পুলিশ জানায়, গতকাল রাতে মাদক কেনার জন্য ক্রেতা সেজে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পুলিশ অভিযান চালালে অভিযুক্ত ব্যক্তিরা হামলা চালান। একপর্যায়ে দুজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় এসআই হায়দার আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। একই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনে চারজনকে আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলার আরও দুই আসামির নাম তদন্তের স্বার্থে প্রকাশ করছে না পুলিশ।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দেব বলেন, আলী আকবর প্রায় দুই মাস আগেও ৬০০ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে গত সোমবার কারাগার থেকে বের হন তিনি। এরপর আবারও মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।

আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit