সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত

হামাসকে মস্কোয় আমন্ত্রণ পুতিনের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এএফপির প্রতিবেদন মতে, হামাস ও ফাতাহসহ অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোকে গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বিষয়ে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে মস্কোর ব্যাপক কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইল ও তার পশ্চিমা সমর্থকদের ক্রমবর্ধমান সমালোচনা করে চলেছেন পুতিন।
 
এবার সরাসরি ইসরাইলের বিরুদ্ধে লড়াইরত হামাস ও অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোকে নিজের দেশে আমন্ত্রণ জানালেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়া হামাসসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে।
 
চলতি মাসের শেষ দিকে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ‘আন্তঃফিলিস্তিনি আলোচনা’ শুরু হবে। সেই আলোচনায় যোগ দিতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট পুতিনের বিশেষ দূত বোগদানভ বলেছেন, আমরা সিরিয়া, লেবানন ও এই অঞ্চলের অন্যান্য দেশসহ বিভিন্ন দেশে অবস্থান রয়েছে এমন সমস্ত ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছি।
 
প্রতিবেদন মতে, আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ এবং বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রতিনিধিরা। 
ফিলিস্তিনি জনগণের ওপর কয়েক দশকের নজিরবিহীন নিপীড়ন ও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের হামলার ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়।
 
এরপর গত চার মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ২৮ হাজার ৭৭৫ নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ হাজার ৫৫২ জন। অন্যদিকে ইসরাইলে সামরিক ও বেসামরিক মিলিয়ে ১ হাজার ১৩৯ জন নিহত  

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit