সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নওগাঁর পত্নীতলায় র‍্যাব-৫-এর অভিযানে চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত

ঈদে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবেন পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : অনেক ভেবেচিন্তে প্রসাধনী পণ্যের ব্যবসায়ে নাম লেখালেন তিনি। আসছে ঈদেই নিজের নতুন ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন পরীমণি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে তিনি লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন।

 

এই পোস্টে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘পরী আপু মানেই নতুন কিছু’। পরীমণি একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমার ব্যবসা করার ইচ্ছে ছিল। কিন্তু কিসের বিজনেস শুরু করবো তাই ভাবছিলাম। অবশেষে অনেক ভেবে আর সবদিক বিবেচনা করে প্রসাধনীর পণ্যের ব্যবসা শুরু করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই অনেকেই দেখি ব্যবসা করছে। সেগুলোর মাঝে মেয়েদের প্রসাধনীর পণ্যের ব্যবসা বেশ তুঙ্গে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একটু কম দামে অনেকেই ব্র্যান্ডের পণ্য অনলাইন থেকে ক্রয় করছে। সেক্ষেত্রে দেখা যায় তারা আসলে প্রতারিত হচ্ছে।

কেননা ব্র্যান্ডের পণ্য বলে বিক্রি হচ্ছে ক্লোন পণ্য। যা আসলে আমাদের স্কিনের জন্য বেশ ক্ষতিকর। তাদের দিক বিবেচনায় অরিজিনাল ব্র্যান্ডের পণ্য নিয়ে বাজারে আসছি।’এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণির ‘বুকিং’ ওয়েব ফিল্ম। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit