বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

নেত্রকোনায় মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে বাধা দেওয়ার অভিযোগ ওঠেছে রাসেল মিয়ার বিরুদ্ধে। পুলিশের হাত থেকে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে নেত্রকোনা সদর উপজেলার বাগড়া গ্রামে। এ সময় পুলিশ রাসেল মিয়াকে আটক করেছে। রাসেল ওই গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার বাগড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে রুবেল মিয়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সংবাদ পেয়ে রোববার রাতে বাগড়া বাজারে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের লোকজন। এ সময় মাদক বিরোধী অভিযানে বাধা দেয় রাসেল ও রুবেল মিয়া। অভিযানে বাধা দেওয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিপ্তরের লোকজন রুবেল মিয়াকে আটকের চেষ্টা চালায়।

এসময় জোর করে রুবেল মিয়াকে ছিনিয়ে নেয় রাসেল তার লোকজন। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রুবেল মিয়ার ছোট ভাই রাসেল মিয়াকে আটক করা হয়। এরপর আটক ব্যক্তির বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আজগর আলী বাদী হয়ে সোমবার রুবেল মিয়া ও রাসেল মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। রাসেল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।নেত্রকোনা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit