বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে পর্যটকদের খাবার নিয়ে ৩ রিসোর্টে ভয়াবহ অনিয়ম: বার্গী লেককে ২ লাখ টাকা জরিমানা রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানিজ দুই বিজ্ঞানী অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষের সাময়িক অব্যাহতি রোনালদোর বিবৃতি পড়ার সময় হয়নি পর্তুগাল কোচের এবার বাড়লো জেট ফুয়েলের দাম, রাত ১২টা থেকেই কার্যকর মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হামিদ শাহ্॥ বিদায়বেলায় বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মেসি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ॥

দুর্গাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠান বন্ধ, দুইটিতে জরিমানা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দুইটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা এবং অন্য দুইটি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পৌর শহরের বিভিন্ন্ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান ও থানা পুলিশের একটি দল।

ডা. তানজিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠান পরিচালনায় যে-সব কাগজপত্র প্রয়োজন সেগুলোর কোনোকিছুই না থাকায় বিরিশিরি এলাকার শস্য ডায়াগনস্টিক সেন্টার এবং উৎরাইল এলাকার আফরোজা ডিজি ল্যাব সেন্টার বন্ধ করা হয়। অপরদিকে অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার এবং পরিক্ষা-নিরিক্ষার রশিদ না প্রদানের অপরাধে বিরিশিরি এলাকার নিরাময় ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং অনুমোদন ছাড়া ডেন্টাল ক্লিনিক পরিচালনার অপরাধে পৌরমহরের বুশরা ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানে দুই প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং দুই প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যে সকল ডায়াগনস্টিক সেন্টার গুলোর লাইসেন্স নবায়ন নেই, সেগুলোকে দ্রুত নবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit