শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর বড়বাড়িতে বসুন্ধরা ক্রীড়া চক্রের ক্লাব ভবনের উদ্বোধন শারদীয় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন  আশুলিয়ায় হাবিব এগ্রোর নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: রাজনাথ সিং হুথিদের হামলার নিন্দা জানানোয় জাতিসংঘকে ধন্যবাদ সৌদির মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন’ ছাত্রদল নেতার মন্তব্য নিষেধাজ্ঞা প্রত্যাহার, আবারও চালু হলো সাজেক পর্যটনকেন্দ্র;২১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে বাধা নেই নোয়াখালীতে রুফটপ সোলার প্রসারে সভা

নেত্রকোনার নন্দীপুরে তিন দিনব্যাপী নারী ইজতেমা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : আমিন, আমিন, ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমার সাথে তাল মিলিয়ে নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে গতকাল রোববার সকালে আখেরী মোনাজাতের মাধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী নারী ইজতেমা।

নেত্রকোনা সদর উপজেলার নন্দীপুর গ্রামের ধর্মপ্রাণ তাবলীগ জামাত কর্মী ইসমত আলী প্রতি বছর বিশ্ব ইজতেমায় যোগদান করে এলাকায় এসে মুসলমানদের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ ও ঈমান আখলাখ আমল করার দাওয়াত দিতেন। তারই পরামর্শে তার স্ত্রী তারা বানু গত ৪১ বছর আগে নিজ বাড়ির আশপাশের মহিলাদের নিয়ে মহিলা ইজতেমা শুরু করেন। দিনদিন এর প্রসার লাভ করে। প্রায় ২৫ বছর আগে তাঁর মৃত্যুর পর মায়ের আদেশে তার ছেলে আলী উছমান জাকারিয়া নিজ উদ্যোগে প্রতি বছর নারী ইজতেমার আয়োজন করছেন। ওই নারী ইজতেমায় নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর ও ব্রাহ্মনবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি বছর হাজার হাজার মহিলা যোগদান করেন। এবারও প্রায় ১০ হাজার মহিলা এ ইজতেমায় অংশ গ্রহণ করেন।

গত শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে মহিলা ইজতেমা শুরু হয়। তিন দিনব্যাপী ইজতেমায় আম বয়ান করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নূর নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলার পারভীন আক্তার, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের হাসফুন্নাহার বেগম, অনন্তপুর গ্রামের মনোয়ারা বেগম, তিয়শ্রী গ্রামের খাদিজা আক্তার, নেত্রকোনা সদর উপজেলার সাতপাইরে মোছা. পারভীন আক্তার আটপাড়া উপজেলা জেসমিন আক্তার, সামছুন্নাহার বেগম ও ঘাগড়া গ্রামের মোছা. কালার মা তাহমিনা ভিরমুরী। মিনি মহিলা ইজতেমায় মুসলিম উম্মাহ্র ঐক্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন মহিলা ইজতেমার মুরব্বী জেসমিন আক্তার।

ইজতেমার আয়োজক আলী উছমান জাকারিয়া মহিলা ইজতেমায় আগত মহিলাদের অজু, গোসল ও পয়ঃনিস্কাষনের জন্য প্রয়োজনীয় পানি, পর্যাপ্ত টয়লেট ও ইবাদত করার জন্য অবকাঠামো নির্মাণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, জেলা পরিষদসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। তিনি আরো বলেন, জেলা প্রশাসক স্যারের সহযোগিতায় ও পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইজতেমা শান্তিপূর্নভাবে শেষ হয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit