রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

কাগুজে নয়, মুর‌্যালের বঙ্গবন্ধুতে শ্রদ্ধা জানাতে প্রধারমন্ত্রীর কাছে শিক্ষার্থীর আবেদন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওড় বেষ্টিত চাতলপাড় ইউনিয়নের কোথাও মুর‌্যাল স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর বরাবর নিজ হাতে লেখা আবেদন দিয়েছেন এক শিক্ষার্থী। চাতলপাড় ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরমান হোসেন বৃহস্পতিবার সহপাঠিদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ আবেদন করেন। 

আরমান হোসেন আবেদনে লিখেছেন, ‘বাংলাদেশ সৃষ্টির সাথে জড়িয়ে আছে জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। অথচ এখনও বিভিন্ন দিবসে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই কাগজের তৈরি ম্যুরালে। চাতলপাড় ইউনিয়নটি যোগাযোগ বিচ্ছিন্ন হাওড় এলাকায় অবস্থিত। সেখানে স্থায়ী কোনো ম্যুরাল নেই। আমরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানাতে একটি স্থায়ী ও দৃষ্টিনন্দন ম্যুরাল চাই।’ 

ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সেবা দাস সাংবাদিকদেরকে জানান, আমরা ইউএনও’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি দৃষ্টিনন্দন মুর‌্যালের আবেদন করেছি। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আবেদনটি বিবেচনায় নিয়ে চাতলপাড়ে একটি ম্যুরাল স্থাপন করে দিবেন। এ বিষয়ে আবেদন করা শিক্ষার্থী চাতলপাড় ডিগ্রী কলেজ ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি আরমান হোসেন বলেন, ‘প্রতি বছরই বিভিন্ন দিবসে কলেজের স্থাপন করা বঙ্গবন্ধু কাগুজে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই।

এটা আমাদের ভালো লাগে না। তাই কলেজে একটি মুর‌্যাল নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে ইউএনও’র মাধ্যমে আবেদন করেছি।’তিনি আরো বলেন, ‘বেলা তিনটার দিকে আমরা আবেদনটি ইউনিয়নে ইউএনও’র কার্যালয়ে যাই। তবে তখন তিনি কার্যালয়ে ছিলেন না। ফোনে কথা হলে তিনি আবেদনটি অফিসের এক কর্মকর্তার কাছে দিতে বলেন এবং আবেদনটি পাঠানো বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit