সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) সকালে দেশটির পশ্চিম উপকূলে উত্তর জিওলা প্রদেশের গুনসানের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। এ খবরের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। ইয়োনহাপ জানায়, যুদ্ধবিমানটি পানিতে বিধ্বস্ত হয়েছে এবং পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রায় এক ঘণ্টা তল্লাশির পর তাকে উদ্ধার করা হয়। পাইলট সুস্থ আছেন। তাকে একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গুনসানের পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছে।

মার্কিন বিমান বাহিনীর একটি ইউনিট বলেছে, মাত্র এক মাসের মধ্যে এটি এফ-১৬ যুদ্ধবিমানের দ্বিতীয় দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত দুটি প্রধান বিমান ঘাঁটির একটির আবাসস্থল গুনসানে। গত ডিসেম্বরে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে সে ঘটনায়ও পাইলটকে উদ্ধার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit