শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে অস্ত্রসহ প্রসিতপন্থী ইউপিডিএফ’র ৫ সন্ত্রাসী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির বাঘাছড়িতে অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার সন্ধ্যায় বাঘাইছড়িস্থ অচলচুগ বনবিহার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল। তিনি জানান, যৌথঅভিযানের মাধ্যমে ইউপিডিএফ এর এই চাঁদাবাজদের আটক করা হয়েছে।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আহাম্মেদ জানান, সেনাবাহিনীর সহায়তা নিয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করে বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের অচলচুগ বনবিহার এলাকা থেকে বিপ্লব চাকমা(৩৩), মিঠন চাকমা(২৮), রিটন চাকমা(৩৩), রতœ চাকমা(২৩) ও পদ্মা রঞ্জন চাকমা(৪২) এই পাঁচজনকে আটক করা হয়েছে। এসময় আটককৃতদের কাছ থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ২টি মোটরসাইকেলসহ আমেরিকান ডলার, ভারতীয় রুপী ও চাঁদা আদায়ের রশিদ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, আটককৃতরা সকলেই প্রসিত খীসার নেতৃত্বাধীন পার্বত্য চুক্তি বিরোধী আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সক্রিয় সদস্য। সাম্প্রতিক সময়ে এই সংগঠনের সশস্ত্র শাখার সন্ত্রাসীরা বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রমের পাশাপাশি স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের কাছ থেকে বিপুল পরিমানে চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতা বৃদ্ধি করায় স্থানীয় পাহাড়ি অধিবাসিরা ব্যাপক হয়রানী-নির্যাতনের শিকার হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়েই বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার সন্ধ্যায় উপরোক্ত ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

 

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit