শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাঙামাটিতে ডাক্তারের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রোমেল চাকমার উপর হামলাকারী আসামীদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে রাঙামাটি সচেতন নাগরিক সমাজ। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আদালত ৭ আসামির মধ্যে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে পুলিশ আসামীদের গ্রেফতার করছে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বসুমিত্র চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক সাইনি তালুকদার, সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান প্রমুখ। প্রসঙ্গত গত ২৮ ডিসেম্বর রায় বাহাদুর সড়কের নিজের বাড়ির কাছে হামলার শিকার হয়। এ ঘটনায় উল্টো ডাক্তার রোমেলের বিরুদ্ধে থানায় জিডি করে হামলায় অভিযুক্তরা। পরে গত ২২ জানুয়ারি রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রোমেল। এ মামলায় আদালত ৭ আসামীর বিরুদ্ধে ৩ জনের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে।

 

 

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৪/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit