মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে ব্যবসায়ীর উপর হামলার কারণে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলীর ওপরে হামলার প্রতি বাদে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন বানেশ্বর বাজারের ব্যবসায়ীরা।বৃহস্প্রতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বানেশ্বর বাজার বণিক সমিতির ডাকে বানেশ্বর বাজারের সকল দোকান পাট বন্ধ রাখা হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি   নিয়ন্ত্রণে আনেন। বানেশ্বর বণিক সমিতির সভাপতি যুবাইর মন্ডল বলেন, গত কাল বুধবার বিকালে বানেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাবে হামলা চালায় কতিপয় সন্ত্রাসীরা।

তারা এসময় ওসমান আলীর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে লুটপাট করে তাকে মারধোর করে।এরই প্রতিবাদে আমরা ১ঘন্টা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করেছি।এ ঘটনায় ওসমান আলী বাদি হয়ে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকালের ঘটনায় পুঠিয়া থানায় বানেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামীদের দ্রুত আইনের আয়োতায় আনার চেষ্টা অব্যহত আছে।

 

 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit