বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের দুর্নীতি অনুসন্ধানে নথি তলব করল দুদক পাহাড়ের সমস্যার সমাধানে ‘হলিস্টিক অ্যাপ্রোচ’ পদ্ধতিতে এগোতে চায় সরকার; মীর হেলাল কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে সংসদে জানালেন মন্ত্রী মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত তিনি অভিনেতা বা নায়ক নয়, একজন শিল্পীর বহুমাত্রিক সত্তা

চৌগাছায় ৪ মাস পর কবর থেকে হায়দার আলীর লাশ উত্তোলন

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা করা হয়েছে; আসামিরা স¤পত্তির লোভে হায়দার আলীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরিকল্পিত ভাবে হায়দার আলীকে চিকিৎকার নামে অপচিকিৎসা করান আসামিরা। ফলে হায়দার আলী দীর্ঘদিন ধরে ধুকেধুকে মৃত্যু বরণ করেন। বোনের এমন অভিযোগে আদালতের নির্দেশে দাফনের ৩ মাস ২০ দিন পর হায়দার লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে একিসকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান ও চৌগাছা থানার এস আই মাহফুরুর রহমানের উপস্থিতিতে উপজেলার মাকাপুর পারিবারিক কবরস্থান থেকে তার লাশউত্তোলন করা হয়।

৯ অক্টোবর ২০২৩ সালে তিনি চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সে সময় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন স¤পন্ন হয়। কিন্তু ২৭ ডিসম্বর ২০২৩ হায়দার আলীর বোন হামিদা বেগম হায়দার আলীকে হত্যার অভিযোগে তার তালাকপ্রাপ্ত স্ত্রী-ছেলে ও মেয়েসহ ১১ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেন। এ মামলার প্রেক্ষিতে আদালত ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দেন।

মামলার বাদী হামিদা বেগম বলেন দোষীদের শাস্তির দাবিতে আদালতে মামলা করেছি।একিসকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খান বলেন, দময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে হায়দার আলীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit