বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। ফলে ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন মার্কিন এয়ারলাইন্সগুলো। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) দেশটিতে ঝড় আঘাত হানার পর ২ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। মধ্যপশ্চিম ও দক্ষিণে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণে শত শত যাত্রী মার্কিন বিমানবন্দরে আটকা পড়ে।

ঝড়টির তাণ্ডবে নিউ হ্যাম্পশায়ার ওহাইয়োতে প্লাবিত হয় একাধিক শহর। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি-ঘর। এছাড়াও নিমজ্জিত হয় বহু যানবাহন, হাসপাতাল এবং অফিস। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। দক্ষিণে অঞ্চলে প্রচণ্ড বজ্রঝড় ও তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত গ্রেট লেক এবং দক্ষিণে প্রায় ২ লাখ ৫০ হাজার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে।  আশঙ্কা করা হচ্ছে, নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বোস্টনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও আঘাত হানবে ঝড়টি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, সে সময় ঘণ্টায় ৮০ কিলোমিটার থাকবে গতিবেগ।

সূত্র: ইউএস নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit