বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বোনদের আবদার মেটালেন পরীমণি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : পরী তার ফেসবুকে লিখেছেন, ‘এই ছবি গুলোর পেছনের গল্পটা অনেক অ্যাডভেঞ্চারাস ছিল। গাড়িতে বাবুকে ঘুমিয়ে রেখে একটা অজানা মার্কেটে নাক মুখ চাদরে ঢেকে নেমে পড়লাম শাড়ি খুঁজতে। পাই না পাই না, পাই তো পছন্দ মতো হয় না, যাই হোক হলো। হতেই হতো আর কি!’

 

তিনি আরও লিখেছেন, ‘এবার পালা শাড়ির ব্লাউজ! ওহ সেকি কাণ্ড! সেটাও ম্যানেজ করে ফেললাম শেষ মেষ। ওদিকে রোদ চলে যায় যায়। দুপুরের খাওয়া হয়নি তখনো। পেটে খিদে নিয়ে কি আর এমন সুন্দর মাঠে নেমে হিহি করা যায়। উড়ে এসে ঘরে ঢুকেই পেট ভরে হাঁসের মাংস দিয়ে ভাত খেলাম। তখন সূর্য গাছের নিচে!

পরীর ভাষায়, ‘এর মধ্যে আমরা রেডি হয়ে মাঠে আনন্দ করতে করতে এতো সুন্দর কিছু মুহূর্ত ধরে রাখতে পারলাম। মোট কথা হলো “ও পরী আপু চলোনা সবাই এক রকম শাড়ি পরে সরিষার মাঠে ছবি তুলি (বোনদের আবদার মেটাতে) এরপর তো ছবি তোলার তোড়জোড় শুরু হলো।!’

বোনদের উদ্দেশে নায়িকা বলেন, ‘আর আমি এই মহা যজ্ঞটি ঘটিয়েছি দেড় ঘন্টারও কম সময়ে। তোরা যখন আমার বয়সের হবি তখন আমার মতো করে তোদের ছোটদের সাথেও এমন সুন্দর কিছু মেমোরি জীবনে বাঁধাই করে রাখিস। এসব পাগলামি জীবনকে আনন্দে বাঁচায়।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit