সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় যোগ দেন তিনি।

এবার জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস (১০ জানুয়ারি) ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় উদযাপিত হচ্ছে নির্বাচনে বিজয় ও অর্জনের নতুন বাস্তবতায়৷

স্বদেশ প্রত্যাবর্তন  দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নেমেছে৷ এ জনসভা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

একদিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস অন্যদিকে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর এ সমাবেশ হচ্ছে আনন্দ উদযাপন বলে জানান নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ, ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে এসেছেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথায় দিয়ে বিভিন্ন সাজে সেজেছেন।

এছাড়া আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটির পাশাপাশি বিভিন্ন ওয়ার্ড-পাড়া-মহল্লা থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ যোগ দিয়েছেন এ জনসভায়৷ কেননা, টানা চার মেয়াদে দেশের শাসনভার গ্রহণ করতে যাওয়ার আগে এ সমাবেশ থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা বলে মনে করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit