শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ সদর এলাকাবাসীর পাশে থাকতে চান এমপি শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View
লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ : ময়মনসিংহ-মহিত উর রহমান শান্ত আওয়ামী লীগের প্রার্থী হয়ে  ৪ (সদর) আসনে বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর মিন্টু কলেজে এসে নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।মানুষের ভালোবাসায় আপ্লুত শান্ত বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের আদর্শিক নেতাকর্মীর বিজয় হয়েছে। নৌকার এ বিজয়ে প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা উৎফুল্ল। কারণ, দীর্ঘ ১৫ বছর পর তারা সংসদে কথা বলার জন্য নিজেদের প্রতিনিধি পেয়েছেন। শান্ত বলেন, আমার বাবা অধ্যক্ষ মতিউর রহমান, মানুষের সঙ্গে মিশে থাকতেন। সদরের মানুষের বুকে আমি বড় হয়েছি। বাবাকে দেখে যেহেতু বড় হয়েছি, বাবার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সদরের মানুষের সঙ্গে জন্মের পর থেকে নাড়ির সম্পর্ক। তাদের অকুণ্ঠ ভালোবাসায় নতুন একটি পদবি যুক্ত হয়েছে। এ মানুষগুলো আমাকে আগলে রেখেছে, আমিও তাদের পাশে থাকার চেষ্টা করব।’তিনি আরও বলেন, ‘জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ একটি অংশ আদর্শিক জায়গা হারিয়ে নৌকার বিরোধিতা করেছে। প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল নেতাকর্মী আমার সঙ্গে থাকায় বিরোধীদের অর্থের পাহাড়ের নিচে চাপা পড়িনি। এ মানুষগুলোর ঈমান ছিল বলে আমি এমপি হয়েছি। তবে আমি দলের সাধারণ সম্পাদকের ভূমিকায় কষ্ট পেয়েছি।

ময়মনসিংহের রাজনীতিতে সব সময় গুরুত্বপূর্ণ সদর আসন। এটিকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হয়। সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর পর এ আসনে এবার আওয়ামী লীগ তাঁর ছেলে মোহিত উর রহমান শান্তর হাতে নৌকা তুলে দেয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমকে পরাজিত করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গেলেও, প্রায় ৪৫ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন শান্ত।জেলার সংস্কৃতিকর্মী খাইরুল ইসলাম হিরক জানিয়েছেন, সদরের মানুষ অবশেষে তার যোগ্য সন্তানকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট বলেছেন, আওয়ামী লীগের জন্য যে অবদান অধ্যক্ষ মতিউর রহমান রেখে গেছেন, সদরের মানুষ এবারের নির্বাচনে তার প্রতিদান দিয়েছে। যোগ্য নেতাকে বেছে নিয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্য শান্তর বাবা অধ্যক্ষ মতিউর রহমান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ স্বাধীন করে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। প্রয়াত এ নেতা ১৯৮৬ ও ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে এমপি হন। ২০১৪ সালে জাতীয় পার্টির সঙ্গে জোটের কারণে আসনটি ছেড়ে দিতে হয়। শান্তর বাবাকে  সে মেয়াদে সরকার ধর্মমন্ত্রীর দায়িত্ব দেন অধ্যক্ষ মতিউর রহমানকে।

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit