শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

বাংলাদেশিরাও চোখের জল ফেলছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম গুণী শিল্পী উস্তাদ রশিদ খান আর নেই। তার মৃত্যুর খবরে শুধু ভারত নয়, বাংলাদেশি সংগীতপ্রিয় মানুষেরাও চোখের জল ফেলছেন। মাত্র ৫৬ বছরে সংগীতের এই প্রিয় মুখটিকে হারিয়ে শোকার্ত সবাই। আজ বিকেল ভারতীয় সময় পৌনে ৪টায় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশিদ খান। 

উস্তাদ রশিদ খানের মৃত্যুতে প্রিন্স মাহমুদ লিখেছেন, শাস্ত্রীয় সঙ্গীতের সমৃদ্ধতম ধারক ও বাহক ওস্তাদ রশিদ খান চলে গেলেন! প্রিয় মানুষটি জীবনমঞ্চ থেকে চলেই গেলেন! কী অপূরণীয় ক্ষতি, কী অসীম শূন্যতা! এই চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া যায় না। শোক জানানোর কোনো ভাষা নেই। 

সুজিত মুস্তাফা লিখেছেন,  ওস্তাদ রশিদ খান আর নেই। এ বেদনা কোথায় রাখি?

লুৎফর হাসান লিখেছেন, আও গে জাব তুম ও সাজনা… রেগুলার প্লেলিস্ট জুড়ে এই গানের আধিপত্য। আজ চলে গেলেন কীর্তিমান, ওস্তাদ রশিদ খান। শ্রদ্ধা। 

মাহবুব রিয়াজ লিখেছেন, উস্তাদ রশিদ খান নেই, সুরের দেবতা সুরলোকে পাড়ি দিলেন। 

তানভীর তারেক লিখেছেন, প্রায় সুস্থই হয়ে গিয়েছিলেন! মনে হচ্ছিল – এ যাত্রায় টিকে গেলেন। কিন্তু হঠাৎ করেই মৃত্যুর খবর। 
তার সঙ্গীত সুধা। এ পৃথিবীর চির পাষাণের মনও নরম করে দিতো ! উস্তাদ রশিদ খান। আহা! প্রিয়…। 

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বিদায়, ওস্তাদ রশিদ খান। শোক ও বিনম্র শ্রদ্ধা। 

অভিনেত্রী রুনা খান শোক জানিয়ে লিখেছেন, ওস্তাদ রশিদ খান, তাঁর আত্মার শান্তি কামনা করছি। 

অভিনেতা রওনক হাসান লিখেছেন, মায়েস্ট্রো… ওস্তাদ রশিদ খান!!! বিদায়। 

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৪/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit