রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোটের অভিযোগে নয়জনের সাজা 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে মোট নয়জনকে সাজা দেওয়া হয়েছে। জেলার সদর উপজেলা, পৌরসভা, বিজয়নগর, সরাইলে দুইজনকে ও আশুগঞ্জে একজনকে সাজা দেওয়া হয়। এছাড়া একই অভিযোগে আরো কয়েকজনকে আটক করা হয়। 
এর মধ্যে পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগের মো. শাকিকুল ইসলাম অনন্ত, একই এলাকার মো. ইউসুফ, বিজয়নগরের সাটিরপাড়ার আজিজুল ভুইয়া ও একই উপজেলার নোয়াগাঁও এর সাব্বির আহমেদকে দুই বছর করে কারাদন্ড দেওয়া হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সাজা হওয়া বাকিদের নাম জানা যায়নি। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনসহ দায়িত্বরত অন্যান্যরা এ সাজা দেন। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জাল ভোটের অভিযোগে কয়েকজনকে সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, একজন অপ্রাপ্ত বয়স্ক ভোটারকেও আটক করা হয়েছে। সার্বিকভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit