শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

কোন গানের জন্য অজু করতে বলেছিলেন এআর রহমান?

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ Time View

বিনোদন ডেস্ক : রকস্টার সিনেমার হিট গান হলো ‘কুন ফায়া কুন’। এআর রহমানের কম্পোজে গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী জাভেদ আলি। সম্প্রতি গানটি নিয়ে জাভেদ আলি পডকাস্টকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।

সেই সাক্ষাৎকারে জাভেদ বলেন, তিনি অন্যান্য গানগুলো যেভাবে রেকর্ড করেন সেভাবেই রেকর্ড করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু এআর রহমান তাকে বলেন, এটা কেবল একটা গান নয়, প্রার্থনা। সেই গানের নেপথ্যের ঘটনা নিয়ে জাভেদ বলেন, ‘আমার কুন ফায়া কুন’ গাওয়ার স্মৃতি এখনও মনে আছে। 

কণ্ঠশিল্পী জাভেদ আলি। ছবি: সংগৃহীত

তিনি বলেন, ‘আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, রেকর্ড করার জন্য একদম প্রস্তুত। তখনই উনি (রহমান) আমায় জিজ্ঞেস করলেন তুমি অজু করেছ? তারপর তিনি আমায় বলেন অজুটা করে নাও প্লিজ। তারপর আমি মন দিয়ে অজু করি, মাথায় টুপি পরি তারপর গান গাই।’জাভেদ আরও বলেন, যখন গানটি রেকর্ড করছিলেন তখন চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। কেবল একটি মোমবাতি জ্বলল।

পুরো স্টুডিও অন্ধকার হয়ে গিয়েছিল। আর সেখানে আমি, ইরশাদ সাহেব এবং রহমান স্যার ছিলাম। আমরা যখন গানটি গেয়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা যেন প্রার্থনা করছি।’রকস্টার ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছিলেন জাভেদ আলি, রহমান, মোহিত চৌহান এবং নিজামি ব্রাদার্স।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit