শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চার মাস পর আজ চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে ভারতের সৌরযান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : আজ শনিবার নির্দিষ্ট চূড়ান্ত কক্ষপথে পৌঁছাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১। গত বছরের ২ সেপ্টেম্বর ভারতের শ্রীহরিকতা লঞ্চপ্যাড থেকে যাত্রা শুরু করে এই সৌরযান।

৪০০ কোটি রুপি খরচ করে তৈরি করা সৌরযানটি (স্যাটেলাইট) ভারতের প্রথম সূর্য পর্বক্ষেক হিসেবে কাজ করবে। পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থান নিয়ে এটি সূর্যের বিভিন্ন তথ্য সংগ্রহ করবে।

স্যাটেলাইটটি হালো কক্ষপথের ল্যাগর‌্যাঞ্জ পয়েন্ট ১-এ (এল১) স্থাপন করা হবে। যেখানে স্যাটেলাইটটি অবস্থান নেবে সেখানে কোনও সূর্যগ্রহণ হবে না। ফলে এটি অব্যাহতভাবে সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে।

ইসরোর এক কর্মকর্তা জানিয়েছেন, যদি স্যাটেলাইটটি সেখানে অবস্থান না নেয় তাহলে এটি সূর্যের দিকে এগিয়ে যেতে থাকবে।

এই স্যাটেলাইটটি মহাকাশের আবহাওয়ার পরিবর্তনের ওপর নজর রাখবে এবং বিজ্ঞানীদের মহাকাশ ঝড় এবং ফ্লেয়ার্সসহ প্রতিকূল পরিবর্তন সম্পর্কে সতর্ক করবে, যেটি স্যাটেলাইটের কাজকে বাধাগ্রস্ত করতে পারে। মহাকাশ ঝড় হল সূর্যের বড়মাত্রার চৌম্বকীয় বিস্ফোরণ, যা পুরো সৌর জগতের ওপর প্রভাব ফেলতে পারে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন, “যখন আদিত্য-এল১ সূর্যকে অব্যাহতভাবে পর্যবেক্ষণ করবে এটি আমাদের পৃথিবীর ওপর অত্যাসন্ন সৌর-চৌম্বক প্রভাব সম্পর্কে সতর্ক করবে এবং আমাদের স্যাটেলাইটকে রক্ষা করবে। এছাড়া অন্যান্য পাওয়ার ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন নেটওয়ার্ক বাধাগ্রস্ত হওয়া থেকেও রক্ষা করবে। এটি স্যাটেলাইটগুলোকে সৌর ঝড় শেষ না হওয়া পর্যন্ত অব্যাহতভাবে কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে।”

তিনি জানিয়েছেন, মহাকাশে ভারতের ৫০টি সচল স্যাটেলাইটসহ ৫০ হাজার কোটি রুপির সম্পদ রয়েছে। যেগুলো সূর্যের প্রখরতা থেকে রক্ষা করা জরুরি।

এছাড়া এটি সূর্যের বিভিন্ন বিষয় সম্পর্কেও তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো পাঠাবে। সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit