শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিল- আইনমন্ত্রী 

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৬১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলতে চাই না। আঙ্গুল দিয়ে দেখিয়েও দিতে চাই না।পদ্মাসেতু করতে বিশ্বব্যাংক আমাদেরকে যে ঋন দিয়েছিল আমরা জানি কে বা কারা ষড়যন্ত্র করে সেই ঋণের টাকা  বাতিল করিয়েছিল। আমরা সব জানি। আমরা একদিন প্রমাণসহ বাংলাদেশের মানুষের কাছে দলিল দিয়ে দিব কারা ষড়যন্ত্র করেছিল।বৃহস্পৃতিবার(৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িযার আখাউড়া উপজেলার হিরাপুর মধ্যপাড়ায় নির্বাচনী জরসভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এ কে এম আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান,  উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, শাখায়াত হোসেন নয়ন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিয়ারা আক্তার পিওনা, আখাউড়া স্থলবন্দরের  আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এসময় মন্ত্রী আরো বলেন,সে সময় শেখ হাসিনা ঘুরে দাঁড়িয়ে বলেছিলেন আমরা ঋণ চাই না।  জনগণের টাকায় পদ্মাসেতু করব। আমরা জনগণের টাকায় সে পদ্মাসেতু করেছি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন। আমাদের চোখ খুলে দিয়েছিলেন। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত উন্নয়নের রূপরেখাই শুধু দেন নাই উন্নয়নের কাজও শুরু করেছিলেন। ১৫ বছরে  বাংলাদেশ  পাল্টে গেছে। সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। পৃথিবীর কেউ ভাবতে পারেনি। এমনকি  বিশ্বব্যাংকও ভাবতে পারেনি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে। বিশ্বব্যাংক মনে করেছিল আমরা যদি টাকা না দেই তাহলে পদ্মাসেতু হবে না।পরে আইনমন্ত্রী  দলীয় নেতাকর্মীদের সাথে  নিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

 

 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit