মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

ভালো করে দাঁত না মাজলে হতে পারে নিউমোনিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত পড়তেই অনেকে জ্বর-সর্দি-কাশির মতো সমস্যায় ভুগতে থাকেন। সেই সঙ্গে বাড়তে থাকে নিউমোনিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এই রোগে বেশি আক্রান্ত হোন।  তাই এই ঋতুতে নিউমোনিয়া নিয়ে সাবধান হতেই হবে।

শুধু ঠান্ডা হাওয়ার কারনে নয়, ভাবতে হবে মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে। তা না হলে পড়তে হবে বড় ধরনের বিপদে। সাম্প্রতিক একটি গবেষণায় এরকম তথ্য উঠে এসেছে। এই গবেষণা অনুযায়ী, ঠিকমতো দাঁত না মাজলে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের মতো জীবাণুর আক্রমণের কারণে ফুসফুসে প্রদাহ হতে পারে। এমনকী এই অঙ্গে জমতে পারে পুঁজ। আর এই কারণেই শ্বাসপ্রশ্বাস নিতে খুব কষ্ট হতে পারে। এর সঙ্গে জ্বরও থাকতে পারে। এছাড়াও কাশির সঙ্গে উঠে আসতে পারে হলুদ এবং সবুজ কফ। আবার কফের সঙ্গে রক্ত বের হতে পারে।

১. দাঁতের স্বাস্থ্যের সঙ্গে নিউমোনিয়ার কী সম্পর্ক?

জামা (JAMA) ইন্টারন্যাশনাল মেডিসিন বিষয়টি নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায়। সেই গবেষণার রিপোর্টেই প্রকাশ্যে এসেছে মুখহ্বরের জীবাণুর সঙ্গে নিউমোনিয়ার প্রত্যক্ষ যোগাযোগের কথা। মানুষের মুখের মধ্যে রয়েছে প্রায় ৭০০ প্রজাতির ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাস এবং প্রোটোজোয়া। এটা এক ধরনের ইকোসিস্টেম। আর এই ইকোসিস্টেমেই সযত্নে ললিত-পালিত হতে পারে নিউমোনিয়া সৃষ্টিকারী ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক। তাই সুস্থ থাকতে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা ভীষণই জরুরি।

২. সাবধান হন

গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী, মুখগহ্বরের স্বাস্থ্য খারাপ হলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়ে। তাই সবসময় মুখ পরিষ্কার রাখার চেষ্টা করুন। নইলে ফেঁসে যাবেন।

বিশেষজ্ঞদের কথায়, মুখে থাকা ব্যাকটেরিয়া ২৪ ঘণ্টায় পাঁচগুণ বৃদ্ধি পায়। তাই দাঁত ঠিক মতো মাজা না হলে মুখেই বেড়ে ওঠে একাধিক ঘাতক ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক। আর এইসব জীবাণু নিউমোনিয়া বাধানোর কাজে সিদ্ধহস্ত।

৩. মুখেই ঘাতক ব্যাকটেরিয়া

বিশেষজ্ঞদের কথায়, মুখে থাকা ব্যাকটেরিয়া ২৪ ঘণ্টায় পাঁচগুণ বৃদ্ধি পায়। তাই দাঁত ঠিক মতো মাজা না হলে মুখেই বেড়ে ওঠে একাধিক ঘাতক ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাক। আর এইসব জীবাণু নিউমোনিয়া বাধানোর কাজে সিদ্ধহস্ত।

৪. এই কৌশলে মুখ পরিষ্কার রাখুন

ওরাল হাইজিন ঠিক রাখতে দিনে দুইবার ব্রাশ করতেই হবে। সেই সঙ্গে প্রতিবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করাও প্রয়োজন। এর পাশাপাশি প্রতিদিন ফ্লসও ব্যবহার করা উচিত। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথ ওয়াশ দিয়ে মুখ ধোয়া মাস্ট। তাহলেই মুখগহ্বরের স্বাস্থ্য ফিরবে।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit