সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আজ। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে কালকিনিতে বিরাজ করছে সাজ সাজ রব। উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত তারা। 

কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে তিনি বক্তব্য রাখবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

দলীয় সূত্রে জানা যায়, কালকিনিতে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এছাড়া মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে কালকিনি আসবেন শেখ হাসিনা। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। 

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করবেন। আশা করছি, জনসভাকে ঘিরে কোথায় কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে না। সে ব্যাপারে আমরা সবধরনের পদক্ষেপ নিয়েছি।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit