বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

‘২৪-৪৮ ঘণ্টার মধ্যে ইরানে ফের যুদ্ধ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪২ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের দফায় দফায় কূটনৈতিক প্রচেষ্টার পরেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা এখন পর্যন্ত সফল হয়নি। উল্টো দুই দেশের মধ্যে ফের যুদ্ধ শুরুর শঙ্কা এখন তুঙ্গে।

এ নিয়ে দোহা ইন্সটিটিউট অব গ্রাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের প্রফেসর মোহাম্মদ এলমার্সি বলেছেন, আগামী এক বা দুই দিনের মধ্যে ইরানে ফের যুদ্ধ শুরু করতে পারে যুক্তরাষ্ট্র।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এলমার্সি বলেন, এর কারণ হচ্ছে ইতিমধ্যে ট্রাম্পকে অনেকে অনেক কিছু বলেছেন, যার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তার নিজের প্রশাসনের লোকজনও রয়েছেন। এই অধ্যাপক আরও বলেন, ট্রাম্প ইরানিদের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ চেয়েছিলেন তা তিনি পাননি।

এ ছাড়া সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে যা আশা করেছিলেন সেটাও পাননি।
এলমার্সি জানান, আমার ধারণা এখনে যুদ্ধ বন্ধ করা ট্রাম্পের জন্য ভালো হবে। এই যুদ্ধ তার নিজের জন্য এবং তার রাজনৈতিক ক্যারিয়ার এবং অর্থনীতির জন্য এক ধরনের দুর্যোগ।

তবে যুদ্ধের এমন পরিস্থিতিতে ট্রাম্প সরে যেতে পারেন না। কারণ মার্কিন জনগণের কাছে তার একটি জয় দরকার বলেন, এলমার্সি।

এদিকে এর আগে ট্রাম্প ঘোষণা দেন যে, ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে। তিনি ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও জানিয়েছে যে, তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত।

কিউএনবি/বিপুল/১৮.০৫.২০২৬/ সন্ধ্যা ৬.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit