বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা ইসলামী আন্দোলনের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে দলটির গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এ ঘোষণা দেন।

৭ জানুয়ারি নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে উল্লেখ করে সমাবেশে যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি মানসুর আহমেদ সাকি বলেন, ‘মানুষের ইচ্ছাকে অগ্রাহ্য করে এই সরকার একটি পাতানো সাজানো নির্বাচন করতে যাচ্ছে। দেশের মানুষ এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

আমরা স্পষ্ট বলতে চাই, আগামী ৭ তারিখ বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এরপরও যদি নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে পির সাহেব চরমোনাইয়ের সৈনিকরা নির্বাচন প্রতিরোধ করার জন্য যা যা করা প্রয়োজন, তাই করবে। তিনি বলেন, আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, এই পাতানো নির্বাচনে কেউ অংশ নেবেন না। যারা এই নির্বাচনে ভোট দিতে যাবেন তারা দেশের শত্রু  এবং মানবতার শত্রু। 

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit