বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

বিএনপির আগুন-সন্ত্রাসের জবাব মানুষ ভোটের মাধ্যমে দেবে: নসরুল হামিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৯ ডিসেম্বর) কেরানীগঞ্জের কোণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বীরবাঘৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিএনপি নির্বাচনে না এসে তাদের জনপ্রিয়তা যাচাই করার সুযোগ হারিয়েছে। প্রকৃত অর্থে তাদের জনপ্রিয়তা-জনসম্পৃক্ততা নেই বলেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এখন তারা সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র করছে।

‘আজ সকালেও এক শিশুসহ চারজন নিরীহ মানুষকে ট্রেনে আগুন দিয়ে তারা হত্যা করেছে। এর জবাব সাধারণ মানুষ ৭ জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দেবে,’ বলেন নসরুল হামিদ। তিনি অভিযোগ করেন, কেরানীগঞ্জেও বেশ কিছুদিন বিএনপির অব্যহত অগ্নিসন্ত্রাস চলেছে। জনগণ তাদের প্রতিহত করেছে। এসব অগ্নিসন্ত্রাসীর কোন জনপ্রিয়তা নাই-জনভিত্তি নাই। তাই তারা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের যদি জনপ্রিয়তা থাকতো, জনভিত্তি থাকতো; তাহলে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করতো।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে সারাদেশের মতো কেরানীগঞ্জে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা তুলে ধরেন নসরুল হামিদ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কেরানীগঞ্জের সাধারণ মানুষের আর্থ-সামাজিক অবস্থার যে উন্নতি তা তার বক্তব্যে ওঠে আসে। তিনি বলেন, কোন রাজনৈতিক সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই। সবাই শান্তিতে বসবাস করছে। এ সময় নসরুল হামিদ ৭ জানুয়ারি নিঃসঙ্কোচে নির্ভয়ে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, কোণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পিসহ স্থানীয় নেতারা। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit