বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

‘ভোট দিয়ে বর্জনকারীদের মুখে কালিমা লেপন করবে জনগণ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সারা বাংলাদেশে নির্বাচনের ঢেউ শুরু হয়ে গেছে। সারা দেশের সাধারণ মানুষ নির্বাচনমুখী। এই নির্বাচনের ঢেউ এবং নির্বাচন নিয়ে সারা বাংলাদেশের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যারা নির্বাচন বর্জন করেছে, নির্বাচন প্রতিহত করতে চায়- তাদের মুখে চপেটাঘাত হয়েছে এটি।  

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে তিন শতাধিক যানবাহন নিয়ে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের লিচুবাগান থেকে র‌্যালিটি শুরু হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে তাপবিদ্যুৎ গেট এলাকায় এসে শেষ হয়। 

র‌্যালিতে যোগ দিতে সকাল থেকেই রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে লিচুবাগান এলাকায় সমবেত হন। বিজয় র‌্যালির শুরুতে বক্তব্য দেন হাছান মাহমুদ। সমাবেশে ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর দেশ রচনার এবং বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার স্বার্থকতা সেখানেই আজকে পাকিস্তান আমাদের দিকে থাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।

পাকিস্তান এখন বাংলাদেশ হতে চায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ আজ বদলে গেছে। রাঙ্গুনিয়ার চিত্র মনে করলে দেখা যায়, উত্তর রাঙ্গুনিয়ার শেষপ্রান্ত থেকে দক্ষিণ রাঙ্গুনিয়ার শেষপ্রান্তে যেতে সকালে যাত্রা শুরু করলে বিকালবেলা হয়ে যেত। এখন এক ঘণ্টায় পুরো রাঙ্গুনিয়া যাওয়া যায়। এখন গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে টেলিভিশন, ফ্রিজ, ইন্টারনেট- এসব আগে ছিল না। এসব আমাদের নেত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। 

জনগণের উদ্দেশে নৌকার প্রার্থী হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় যত উন্নয়ন হয়েছে, তা আপনারা মাথায় রাখবেন এবং মা-বোনদেরও বলবেন। আগামী ৭ তারিখ মা-বোনসহ সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। সমাবেশে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতি, মো. শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আলী শাহ, ইফতেখার হোসেন বাবুল, মো. ইদ্রিচ আজগর, আকতার হোসেন খান, আবদুল মোনাফ সিকদার, নির্বাচনী পরিচালনা কমিটির সচিব ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, আরিফুল ইসলাম চৌধুরী, মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit