বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

জিএম কাদেরকে আবারো প্রাণনাশের হুমকি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ঘোষণা দেওয়ায় ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তাপাঠানো হয়।এই নম্বর থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন তিনি। 

এ বিষয়ে ১৪ ডিসেম্বর উত্তরা থানায় জিডিও করা হয়েছিল। সোমবার হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ঢাকা-১৮ তে এবং রংপুরে আশা করি সাবধানতার সঙ্গে প্রচার কার্য চালাবেন। হয়তো বা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সঙ্গে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে এলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। হুমকিদাতারা আরও লেখেন, ২৭৪ টি আসনে জয়ী করে দেওয়ার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।

হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদেরের ব্যাক্তিগত সহকারী আবদুল হান্নান। তিনি টেলিফোনে বলেন, এ ধরনের হুমকি এর আগেও এসেছিল। আজ নির্বাচনি প্রচারে গিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বলেছেন, হুমকি ধমকিতে জিএম কাদেরকে ভয় দেখানো যাবে না। জনগণ জাতীয় পার্টির পক্ষে। ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গলের বিজয় হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit