বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

ঢাকা-১৭ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন সালমা ইসলাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-১৭ আসন থে‌কে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভো‌কেট সালমা ইসলাম। রোববার বিকাল পৌ‌নে ৪টায় সালমা ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অ্যাড‌ভো‌কেট সালমা ইসলা‌মের প‌ক্ষে তার ব্যক্তিগত সহকারী ইমরানুল ক‌বির সুমন ও যমুনা গ্রু‌পের উপব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো. জাহাঙ্গীর আলম ম‌নোনয়নপত্র প্রত্যাহার ক‌রেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম দুটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। গুলশান-বনানী ও ভাসানটেক এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ এবং ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন তিনি। এরমধ্যে আজ (রোববার) ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন অ্যাডভো‌কেট সালমা ইসলাম।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ (রোববার) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit