বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আবুধাবিতে টাইগারদের তীব্র চ্যালেঞ্জে বিচলিত নন সিমন্স খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২

যে ২৬ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিল আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে এ কথা জানান আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

ছাড় দেয়া ২৬ আসনে জাপার হয়ে লড়বেন যারা

ঠাকুরগাঁও-৩, হাফিজ উদ্দিন আহমেদ; নীলফামারী-৩, রানা মোহাম্মদ সোহেল;  নীলফামারী-৪, আহসান আদেলুর রহমান; রংপুর-১, হোসেন মকবুল শাহরিয়ার; রংপুর-৩, জি এম কাদের; কুড়িগ্রাম-১, মুস্তাফিজ; কুড়িগ্রাম-২, পনির উদ্দিন আহমেদ; গাইবান্ধা-১, শামীম হায়দার পাটোয়ারী; গাইবান্ধা-২, মো. আব্দুর রশীদ সরকার; বগুড়া-২, শরীফুল ইসলাম জিন্নাহ; বগুড়া-৩, নুরুল ইসলাম তালুকদার; সাতক্ষীরা-২, মো. আশরাফুজ্জামান; পটুয়াখালী-১, রুহুল আমিন হাওলাদার; বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু; পিরোজপুর-৩, মো. মাশরেকুল আজম রবি;  ময়মনসিংহ-৫, সালাহ উদ্দিন আহম্মেদ মুক্তি; ময়মনসিংহ-৮, কিশোরগঞ্জ-৩, মুজিবুল হক চুন্নু; মানিকগঞ্জ-১, জহিরুল আলম রুবেল; ঢাকা-১৮, শেরীফা কাদের; হবিগঞ্জ-১, মো. আব্দুল মুনিম চৌধুরী;
ব্রাহ্মণবাড়িয়া-২, আব্দুল হামিদ; ফেনী-৩, মাসুদ উদ্দিন চৌধুরী; চট্টগ্রাম-৫, আনিসুল ইসলাম মাহমুদ, নারায়ণগঞ্জ-৫, সেলিম ওসমান; এবং চট্টগ্রাম-৮, সোলায়মান আলম শেঠ। 
 
গত ২৬ নভেম্বর ২৯৮ আসনে প্রার্থিতা ঘোষণা করে আওয়ামী লীগ। সেদিন নারায়ণগঞ্জ-৫ এবং কুষ্টিয়া-২ আসনে প্রার্থিতা ঘোষণা করেনি ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন প্রার্থীরা। যাচাই বাছাইয়ে পাঁচটি বাতিল হয়। এখন দলের বৈধ প্রার্থী ২৯৩ জন।

তিনি আরও জানান, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মিত্ররা জোট হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৬টি আসন ১৪ দলকে ছেড়ে দেয়া হয়েছে। এই ছয় আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও জাতীয় পার্টির জন্য ২৬টি আসন ছেড়ে দেয়া হয়েছে। এসব আসন থেকেও আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit