সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানা পুলিশের বিশেষ অভিযানে পাবলাখালী এলাকা থেকে ৫কেজি গাঁজা সহ সুনীল কান্তি দেওয়ান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ডিসেম্বর)সন্ধ্যার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার চৌকস পুলিশ টিমের নেতৃত্বে দীঘিনালা থানাধীন কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর  এলাকায় বিশেষ  অভিযান পরিচালনা করে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ভাবে  গাঁজা (মাদকদ্রব্য) নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী  সুনীল কান্তি দেওয়ানকে ,৫কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানা পুলিশ জানান দীঘিনালা  থানাধীন  কবাখালী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন দীঘিনালা টু বাবুছড়া গামী শান্তিপুর রাস্তার মোড় থেকে গত ১৩ ডিসেম্বর  সন্ধ্যায় ৫কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী সুনীল কান্তি দেওয়ান কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী – সুনীল কান্তি দেওয়ান দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন এর শান্তিপুর ৯নং ওয়ার্ডের মৃত রামেন্দ্র লাল দেওয়ান এর ছেলে। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক  জানান আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit