বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : রোববার (১৭ মে) এস্তাদিও অলিম্পিকোতে ক্যাপিটাল ডার্বিতে এএস রোমা ২-০ গোলে হারিয়েছে রাজধানী শহরের আরেক ক্লাব লাৎসিওকে। ম্যাচে জোড়া গোল করেছেন জিয়ানলুকা মানচিনি। এই ম্যাচের ৬৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোমার ওয়েসলি ফ্রাঙ্কা। ফলে দ্বিতীয়ার্ধের বড় একটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে এল গিয়াল্লোরসিদের।

ম্যাচে মানচিনি ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা দিবালার দারুণ এক অ্যাসিস্টে। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে দিবালার নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে গোল করেন মানচিনি। সিরি আ’র ৩৭তম ম্যাচডেতে রোম ডার্বিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন এই আর্জেন্টাইন। ম্যাচের শেষদিকে কোচ দিবালাকে তুলে আরতেম দোভিয়াককে নামান।

মাঠ ছাড়ার সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয় আর্জেন্টাইন তারকাকে। অনেকের ধারণা, এটি হয়তো রোমার জার্সিতে ঘরের মাঠ এস্তাদিও অলিম্পিকোতে দিবালার শেষ ম্যাচ। এই জয়ে জিয়ান পিয়েরো গাসপেরিনির দল ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে এবং আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। আগামী সপ্তাহে তারা সিরি আ মৌসুমের শেষ ম্যাচ খেলবে হেল্লাস ভেরোনার ঘরের মাঠে।

অন্যদিকে, বোকা জুনিয়র্স আগামী ট্রান্সফার উইন্ডোতে দিবালাকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছে। ক্লাবটি ইতোমধ্যে দিবালার নতুন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই পক্ষই আনুষ্ঠানিক আলোচনায় বসতে আগ্রহী। যদি কর্দোবার এই তারকা ইতালি ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে লা বোম্বোনেরার দরজা তার জন্য খোলা থাকবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস।

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit