মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব

মুন-খোয়াই-ধনু-বাউলাই নদীর পানি বাড়ছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্কনিউজঃ উত্তর-পূর্বাঞ্চলের বন্যাপ্রবণ নদী মনু, খোয়াই, ধুন, বাউলাই নদীর পানি বাড়ছে। বাড়তে পারে সুরশা, কুশিয়ারার পানিও।

রোববার (১৭ মে) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে সিলেট বিভাগে অতিভারী এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে, উজানে ভারতের আসাম, মেঘালয় ও সিকিম অঞ্চলে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের সব প্রধান নদ-নদীগুলো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীগুলোর পানি সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বেড়েছে। আগামী পাঁচ দিন গঙ্গা ও পদ্মা নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল সমতল বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদীগুলোর পানি সমতল বেড়েছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। একই সময়ে শেরপুর জেলার ভোগাই নদীর পানি সমতল কমেছে ও নেত্রকোনার কংস নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন ওই নদীগুলোর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।

এ ছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু ও খোয়াই নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী তিন দিন
অব্যাহত থাকতে পারে।

কিউএনবি/বিপুল/১৭.০৫.২০২৬/রাত ৯,০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit