শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৯ Time View

শান্তা ইসলাম , নেত্রকোনা : নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের নয়ানগর গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক অসহায় দম্পতির ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বিল্লাল, আকাইদ, বায়তুল ও বায়জিদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী জুনাইদ হোসেন, তিনি মৃত এমদাদুল হোসেনের ছেলে।

তার স্ত্রী মনোয়ারা বেগম জানান, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে গত ১৬ মে দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় স্বামী-স্ত্রীকে মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ভুক্তভোগীদের দাবি, ওই রাতেই অভিযুক্তরা পুনরায় বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় এবং তাদের ঘর থেকে বের করে দেয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জুনাইদ হোসেন বলেন, “এর আগেও বিল্লাল ও তার সহযোগীরা আমাকে ও আমার স্ত্রীকে একাধিকবার মারধর করেছে। প্রায় এক বছর আগে এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে তারা আদালতে মুচলেকা দিয়ে জানায়, আর কখনও জমি দখল, মারধর কিংবা ভাঙচুর করবে না। কিন্তু এখন আবারও একই ঘটনা ঘটিয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত বিল্লালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অর্ধশতাধিক বাসিন্দা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার ও মারধরের অভিযোগ রয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit