বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা হামিদের দাফন সম্পন্ন হয়েছে। 

সোমবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কারিনার নানা বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে তার মরদেহ গজারিয়ায় নিয়ে আসা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ এবং ই-এর কারণে তার লিভার কার্যত অচল হয়ে গিয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে তার লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে নিভে যায় তার প্রাণ প্রদীপ।

কিউএনবি/অনিমা/১৮.০৫.২০২৬/সকাল ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit