বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : স্বাস্থ্য সেবাই যশোরের চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে। হাসপাতাল আমাদের সবার, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই হাসপাতালকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে চাই। স্বাস্থ্য সেবা প্রতিটা মানুষের মৌলিক অধিকার।

এ এলাকার মানুষের জন্য স্বাস্থ্য সেবা তাদের দোরগোড়ায় পৌছিয়ে দিতে সরকার বদ্ধপরিকর। এ হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীরা উন্নত সেবা পাবে। রবিবার সকালে চৌগাছা উপজেলা সরকারি হাসপাতালের আধুনিক ডেন্টাল ইউনিটের বর্ধিত কার্যক্রম উদ্বোধন কালে এসব কথা বলেন ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির পরিচালনায় বক্তৃতা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা, এনজিও প্রতিনিধি ও যশোর আদদ্বীন হাসপাতালের পরিচালক ডা. ইমদাদুল হক, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল,চৌগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ ।

পরে হাসপাতাল সভাকক্ষে ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের সেবার মানোন্নয়ন, নতুন ইউনিট চালু এবং ১০০ শয্যায় উন্নীতকরণ কার্যক্রম নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সভায় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তাঁর এমপি হিসেবে প্রাপ্ত সরকারি ভাতার অর্ধেকটাকা চৌগাছা হাসপাতালে এবং বাকি অর্ধেক টাকা ঝিকরগাছা হাসপাতালে অনুদান হিসেবে প্রদান করেন।

এছাড়া সংসদ সদস্য হিসেবে সরকার থেকে প্রাপ্ত সমুদায় বেতন (ভাতা) দুই উপজেলার হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রদান করার ঘোষণা দেন। অন্যদিকে চৌগাছা স্বাস্থ্য কমপে¬ক্সটি পরিচ্ছন্ন রাখা ও সকল কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে কমিউনিটি পার্টিসিপেন্টের আওতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালের জন্য ৩০ জন স্বেচ্ছাসেবীর বেতন ব্যক্তিগত উদ্যোগে দেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি আই ইউনিট কর্নার চালুর বিষয়ে আদ-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। সব শেষে আগামী ১৩ জুন চৌগাছা স্বাস্থ্য কমপ্লে¬ক্সকে ১০০ শয্যায় উন্নীত করণের উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/ ১৭ মে ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit