সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসি’র সভা শুরু গজারিয়ায় নানা বাড়ির আঙিনায় কারিনার দাফন সম্পন্ন হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন

নিজের পকেটের টাকায় রাস্তা মেরামত করছেন মেম্বার

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের  মিনারকোট থেকে মীরপুর পর্যন্ত নিজের টাকায়  রাস্তা মেরামত ও গর্ত  ভরাটের কাজ করছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার  মোঃ রফিকুল ইসলাম সবুজ।মেম্বার রফিকুল ইসলাম সবুজ বুধবার সন্ধ্যায় রাস্তা মেরামতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  পোষ্ট  দিলে বিষয়টি সবার নজরে আসে। সেই পোষ্টে অনেকেই সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে মেম্বারের প্রশংসা করছেন।জানা যায়,  গ্রাম থেকে বের হওয়া ও চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ ছাড়াও  স্কুল ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়ত করে। রাস্তাটি    সামান্য বৃষ্টিতে কাদাময় হয়ে উঠে।  ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায়  পথচারীদের চলাচল এখন দায় হয়ে উঠেছে।  এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো অনেক দুরের কথা পায়ে হেঁটে চলাও অনেক কষ্টের।ইমরান, সজীব, জালাল ও আলামিনসহ স্থানীয় একাধিক যুবক জানায়,  ইউনিয়েনের অন্যান্য জায়গায় উন্নয়ন ও রাস্তা পাকা করা হলেও এই রাস্তাটির উন্নয়ন হয়নি।  এই রাস্তা দিয়ে পায়ে  হেঁটে চলা অনেক বিপদজনক। মেম্বারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানায়। তারা আরো বলেন, জনপ্রতিধির এমন দায়বদ্ধতা থাকা উচিৎ বলে আমরা মনে করি।

মনিয়ন্ধ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার  ও স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম সবুজ বলেন, পুরো রাস্তায় অসংখ্য গর্ত ও ভাঙাচোরা।  এই রাস্তা দিয়ে এলাকাবাসী ও আমি নিজেও চলাচল করতে পারছি না।রাস্তাটি মেরামত  করা ও কাজের বরাদ্দের জন্য চেয়ারম্যান ও বিভিন্ন নেতার কাছে গিয়েছি। কোনো কাজ হয়নি। এলাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে নিজের  পকেটের টাকায় এখন রাস্তা মেরামত ও গর্ত ভরাট করছি। তিনি আরো বলেন, গত দুইদিন ধরে  কাজ চলছে। ৭/৮ জন শ্রমিক প্রতিদিন কাজ করছে। এখন পর্যন্ত আমার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে।কাজ শেষ হতে আরো ২/১ দিনসময়  লাগতে পারে। কাজে  এলাকার লোকজন ও যুবকরা আমাকে ব্যাপক উৎসাহ— উদ্দিপনা দিচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আখাউড়া উপজেলা সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে  সড়ক মেরামতের জন্য প্রকল্প আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। অনুমোদন পেলে আমরা কাজ শুরু করবো।

 

 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit