শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক এমপি জিয়াউল হকের ওপর হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২২৫ Time View

ডেস্কনিউজঃ বগুড়া- ৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির চারবারের সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার গাড়িতে হামলা অভিযোগ উঠেছে। এতে জিয়াউল হক মোল্লাসহ ৫ নেতা-কর্মীর আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কাহালু উপজেলার তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকালে ডা. জিয়াউল হক মোল্লা ব্যক্তিগত গাড়ি নিয়ে কাহালুর তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ওই এলাকায় ৮ থেকে ১০ জন ব্যক্তি তার গাড়িতে ইটপাটকেল ছোঁড়েন। এতে ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত ৫ জন আহত হন।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জিয়াউল হক মোল্লা বলেন, গণসংযোগ করার জন্য তিনদীঘি এলাকায় গেলে আমার গাড়িতে কয়েকজন ইটপাটকেল ছোঁড়ে। এতে আমিসহ ৫ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেটে গেছে। আমি তাদের চিনি না। তবে আমার লোকজন কয়েকজনকে চিনেছে।

কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ডা. জিয়াউল হক নির্বাচনী প্রচরণার কাজে ওই এলাকায় গিয়েছিলেন। পরে সেখানে হামলার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ পরে দিবেন।

কিউএনবি /বিপুল/১১.১২.২০২৩/ রাত ৯.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit