শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

২৮ অক্টোবর থেকে দেশে ২৬৭ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ গত ২৮ অক্টোবর থেকে শুরু করে আজ শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৬৭টি অগ্নিসংযোগের খবর পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আজ শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৬৭টি অগ্নিসংযোগের ঘটনায় ২৬৩টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই সময়ে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যানবাহনগুলো মধ্যে বাস ১৬২টি, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৬টি।

সর্বশেষ বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোটর ছয়টা পর্যন্ত সময়ের মধ্যে গতকাল দুপুর দেড়টায় দুর্বৃত্তরা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে (শাহবাগ) ‘তরঙ্গ প্লাস’ বাসে আগুন দেয়। খবর পেয়ে সেই আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ও ১০ জন কর্মী।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ দুপুর ১.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit