শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

বছরে সাকিবের আয় ‘সাড়ে ৫ কোটি টাকা’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে খেলতে নেমেছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব তার পেশার ঘরে লিখেছেন ‘ক্রিকেটার’। এ ক্রিকেটার বছরে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি আয় করেন বলে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য দিয়েছেন। আবার ব্যাংক ঋণ দেখিয়েছেন ত্রিশ কোটি টাকার বেশি।

সাকিব তার হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা; এর মধ্যে ক্রিকেট থেকে আয়ের পরিমাণ ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংক জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮৭৬ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন।

হলফনামায় বলা হয়েছে, শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার। জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা। ইর্স্টান ব্যাংকের কাছে ঋণের অংক ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা। এছাড়া আয় থেকে ব্যাংক আমানত দেখিয়েছেন ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতায় সাকিব জানিয়েছেন তিনি বিবিএ পাস করেছেন। আর পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘ক্রিকেটার’।মাগুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর গত সপ্তাহে প্রথমবার নির্বাচনী এলাকায় যান সাকিব। সে সময় হাজার হাজার নেতাকর্মী ও ক্রিকেট অনুরাগী মোটরসাইকেলের বহর নিয়ে সাকিবকে অভ্যর্থনা জানান।

এরপর মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় যোগ দেন সাকিব। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে আরও কয়েকটি অনুষ্ঠানে দেখা যায় সাকিবকে। নির্বাচনের আচরণ বিধি না মেনে প্রচার শুরুর নির্দিষ্ট তারিখের আগেই জনসংযোগ, শোভাযাত্রা করায় সাকিবের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি। আদালতে হাজির হয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের লিখিত ব্যাখ্যা দেন সাকিব।

প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যায় সাকিব বলেন, ২৯ তারিখে আমি মাগুরায় আসলে আমার ভক্তসহ শহরবাসী আমাকে শুভেচ্ছা জানান। এটা একটি অনাকাঙ্খিত ঘটনা। এ ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। সাকিব বলেন, আমি নির্বাচনি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে নির্বাচনে এই প্রথম ও নতুন। আগামীতে যেন এ রকম ঘটনা না ঘটে সেদিকে আমি দৃষ্টি রাখব।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit