শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাজধানীতে যান চলাচল কম, ছাড়েনি দূরপাল্লার বাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ ইসির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম। এছাড়া সকাল থেকে ঢাকা ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।

সরেজমিনে দেখা গেছে, হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) সকালে পৌনে আটটা থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, আসাদগেট, কল্যাণপুর, আগারগাঁও, মিরপুর রোড, গাবতলী, মিরপুর, পল্লবী, কালশী, মৌচাক, মালিবাগ, মগবাজার ও খিলক্ষেতে যান চলাচল কম ছিল।

এসব সড়কে স্বল্প সংখ্যক প্রাইভেটকার চলতে দেখা গেছে। কিছু বাস চলাচল করলেও তাতে যাত্রীর উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ প্রসঙ্গে পথচারী পল্লব আচার্য বলেন, ‘আসাদগেট ও ফার্মগেট এলাকায় বাসের চেয়ে তুলনামূলক প্রাইভেটকারের সংখ্যা একটু বেশি। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রীর উপস্থিতি কম ছিল।’

মগবাজারের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, ‘বাসে যেতে ভয় করে। কখন যে আগুন দেয়! কিন্তু অফিসে যেতেই হয়। বাসের জন্য আধাঘণ্টা দাঁড়িয়ে থেকেও আসেনি।’

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় মোড়ে মোড়ে নাশকতার আশঙ্কায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।

এদিকে রাজধানীর অন্যান্য সড়কের তুলনায় কল্যাণপুর বাসস্ট্যান্ডে বাসের সংখ্যা সীমিত ছিল। এ প্রসঙ্গে আরেক পথচারী স্বপ্না বেগম বলেন, ‘কল্যাণপুর বাসস্ট্যান্ডে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর বাস পেয়েছি। হরতাল থাকায় অফিসে আসার সময় ভোগান্তি হয়েছে।’

কালশী রোডে সরেজমিনে কয়েক শ’ দিনমজুরকে কাজের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ইত্তেফাক অনলাইনকে রুহুল কবির নামের একজন বলেন, ‘গত ৭-৮ দিন ধরে কাজ পাচ্ছি না। আজকেও পাবো না। দুই মাস ধরে এমনিতেই কাজ কম। হরতাল ও অবরোধের কারণে কাজ আরও কমে গেছে। এর মধ্যে আমরা কেউ কাজ করছি’

হরতালের প্রভাবে রাজধানী ছাড়াও দূরপাল্লার বাস চলাচলও সীমিত ছিল। সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ফাঁকা দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিবহন কর্মকর্তা জানান, ‘সকাল থেকে এখনও দূরপাল্লার কোনো বাস ঢাকা ছেড়ে যায়নি।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শেষে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে হরতালের ঘোষণা দেন। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য হরতাল পালনের ঘোষণা দেন তিনি।

কিউএনবি/বিপুল/১৯.১১.২০২৩/ দুপুর ১.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit