শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

জয়পুরহাটে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাট-হিলি সড়কের গতনশহর নামক স্থানে পাথর বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা তরিঘড়ি আগুন লাগিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে চালক ও হেলপার আগুন নিভিয়ে দেয়।এঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে।

ট্রাকচালক হোসেন আলী জানান, পঞ্চগড় থেকে ট্রাকে পাথর নিয়ে নওগাঁ যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে পুরানাপৈল রেল ক্রসিংয়ের অদূরে গতনশহর এলাকায় এসে গতি কমায়, ঠিক তখনই ১০-১২ জন যুবক এসে ট্রাকে এলোপাতারী ইট-পাটকেল ছুড়তে ছুড়তে ট্রাকের কাছে এসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় চালক ও হেলপার সহ অন্য গাড়ির লোক জন এসে পাশের খাদ থেকে পানি ও রাস্তার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এঘটনার সাথে জড়িতদের দূস্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit