শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

নরসিংদীর মেঘনা নদী থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে মেহেদী হাসান (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর এলাকায় মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে মির্জারচর নৌ ফাঁড়ির পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুরা পৌর এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি মেহেদী হাসান।

নিহত মেহেদী হাসান (২২) নরসিংদী শহরের স্কলাস্টিকা কলেজের শিক্ষার্থী ও রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোশারফ হোসেন এর ছেলে। তার বাবা নারায়ণগঞ্জ জেলায় পুলিশের এএসআই হিসেবে কর্মরত। পৌর এলাকার শ্রীরামপুর আব্দুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে পরিবারের সাথে বসবাস করতো মেহেদী হাসাস।

পুলিশ জানায়, স্থানীয়রা বল্লবপুর এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে রায়পুরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মরদেহটি নদীর তীরবর্তী এনে নৌ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেন। মির্জারচর নৌ ফাঁড়ির পুলিশ দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার উপপরিদর্শক রকিবুল ইসলাম বলেন, মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত মরদেহ পাওয়ার সংবাদ পেয়ে নদীর তীরবর্তীতে মরদেহটি নিয়ে এসে নৌ পুলিশকে খবর দেয়া হয়। পরবর্তীতে নিহতের স্বজনরা লাশের পরিচয় সনাক্ত করেন। মির্জারচর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম বলেন, সংবাদ পেয়ে দুপুর সাড়ে ১২ টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit