মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

দুর্গাপুরে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বিস্ফোরক মামলায় বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ নভেম্বর) দুপুরে পৌর শহরের সাব রেজিস্টার কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচাঁন, দুর্গাপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ হারেজ গণি, বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম।

পুলিশ জানায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে দুর্গাপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় আজ বুধবার দুপুরে ৩ জনকে আটক করা হয়। পরে বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির নেতাদের দাবী, তাদের এক দফা দাবির আন্দোলন দমনের উদ্দেশে বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান বলেন, দেশে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে কোর্ট আঙ্গিয়াও বিএনপির লোকজন নিরাপদ না। আইনকে শ্রদ্ধা জানিয়ে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নেতারা কোর্টে গিয়েছিল হাজিরা দেয়ার জন্য। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের মুক্তি দাবী করছি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল আলম জানান, বিস্ফোরক মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আদালতে পাঠানো হয়।

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৩ ‍

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit